
গণতন্ত্রের নামাবলী গায়ে দিয়ে স্বৈরতান্ত্রিক ক্ষমতা, চিরকাল চাপিয়ে দেওয়া নিয়মে হত্যা করতে চেয়েছে মনুষ্যত্বকে। দাবার বোর্ডের সেই ডিফেন্স মেকানিজমের আড়ালে থাকা আবছায়াময় ক্ষমতার সোজাসুজি, চোখে চোখ রেখে কথা বলতে পারে আন্তিগোনেরা। যুগে যুগে আরেকবার আগুন জ্বালিয়ে দিতে, ভালোবাসা আর সাহস দিয়ে সুখের চাদরে শীতঘুমে ডুবে থাকা মানুষের বুকে সত্যের প্রদীপে সলতে পাকানোর জন্য ফিরে আসে আন্তিগোনেরা। আরেকবার আপোষহীন সত্যকে বুকে টেনে নেওয়ার নাটক। বহু বছরের পুরনো গ্রিক ক্ল্যাসিকে ক্রেয়নের ক্ষমতার মুখোমুখি দাঁড়িয়ে আন্তিগোনে নিজের কর্তব্যে অটল থাকবার চেষ্টা করে। যুক্তি-পাল্টাযুক্তি, তর্ক-বিতর্কে ক্রেয়ন এবং আন্তিগোনের সংলাপে উঠে আসে সুখ আর সত্যের চিরকালীন দ্বন্দ্ব, টুকরো সুবিধার আশ্রয়ে বেঁচে থাকা আর আদর্শের জন্য মৃত্যুবরণের প্রসঙ্গে মিশে যায় সাম্প্রতিক সময়ের টানাপোড়েন।
মূল রচনা: জাঁ-আনুই
অভিনয়ে: বিশ্বজিৎ দে, বনিতা চ্যাটার্জি, আর্জব দে, শ্যাম সুন্দর সরকার, নবনীতা চৌধুরী, মিতু কংসবণিক
আবহ নির্মাণ: আর্জব দে
মেকআপ: ভূমিকা কংসবণিক
আবহ প্রক্ষেপণ: তাপস পাল
পোশাক নির্মাণ: রুমা কংসবণিক
সামগ্রিক পরিকল্পনা, আলো ও নির্দেশনা: উত্তীয় দে