
Bhul Rasta ( শেষ অভিনয় )
Play : Badal Sarkar
Music / Direction : Sujan Mukhopadhyay
On stage : Shiboprosad Mukhopadhyay and Sujan Mukhopadhyay
"ভুল রাস্তা"- নাটকটি কথকতার ভঙ্গীতে
রূপকথার মোড়কে,আধুনিক সামাজিক ও রাজনৈতিক বয়ান।
শ্রদ্ধেয় বাদল সরকার "পাণ্ডবনী" লোকনাট্য দেখে এই নাটক লেখার তাগিদ অনুভব করেন।
নাটকে কথক রাজা রানীর গল্প বলতে শুরু করে কারণ সাধারণ প্রজাদের গল্প লেখা হয় না। ইতিহাসে কোথাও সাধারণ মানুষের নাম নেই।
রাজার পুত্র রাজকুমার জঙ্গলে যায় মায়ের জন্য জীবনদায়ী ওষুধ আনতে।
মন্ত্রী,কোতোয়াল,সৈন্য সামন্ত প্রচুর লোক সঙ্গে যায়.... কিন্তু রাজার ছেলে রাস্তা
হারিয়ে জঙ্গলে একা ঘুরে মরে..সে বাড়ির রাস্তা খুঁজে পায় না...
জঙ্গলে দেখা হয় এক কাঠুরিয়া বালকের সঙ্গে, যে তাকে খাবার খাইয়ে বাঁচার হদিশ দেয়,তার বন্ধু হয়ে ওঠে। তারপর..
নাটক জুড়ে দুটি রাস্তার কথা বলা আছে- একটা "ভাই" বা "দোস্ত" বলবার রাস্তা,
আরেকটি "লাথ" মারবার রাস্তা।
নাটককার বাদল সরকার কথকের মাধ্যমে দর্শকের কাছে এই প্রশ্নটি তুলে ধরেন যে জীবনে চলার পথে কোনটা "ঠিক" আর কোনটা "ভুল" রাস্তা??
বাবুমশাই,বঢ়ে মিঞা,মা লছমী ভাই..
বিচার আপনাদের হাতে...
শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও সুজন মুখোপাধ্যায় -এই দুই অভিনেতা নাচ,গান, হাসি-ঠাট্টা সহযোগে গল্পটি আপনাদের সামনে তুলে ধরবেন সামাজিক বৈষম্যের চিত্র স্বরূপ।
Girgiti
Story : Anton Chekov
Play : Safdar Hasmi / Arun Mukhopadhyay
Direction : Sujan Mukhopadhyay
On stage : Tarun, Sayan, Debnath, Sushovan, Snehanshu, Rahul, Rajatnarayan, Debasish, Biswajit, Krishanu, Ruma, Daayad, Pratik, Santwana.
গিঁটগিঁটি
সারাদিন বিক্রিবাটা না হওয়া ফেরিওয়ালাদের কাছে একটি আদুরে বালকই লোভনীয় খরিদ্দার। কলা, আইসক্রীম, চানা খাওয়া এবং আরও অন্যান্য জিনিস কেনাকাটার পর সে হাসিমুখে জানায় যে তার কাছে ফুটো কড়িও নেই। তখন পাহারাদারের শরণাপন্ন হওয়া ছাড়া গতি থাকে না। পাহারাদারও মওকা বুঝে তাকে পীড়ন করতে কসুর করে না। ঠিক এই মুহূর্তে কোন এক পথচারী মারফৎ জানা যায় বালকটি নগরপ্রধান কমিশনার সাহেবের আদরের পুত্র। সঙ্গে সঙ্গেই পাহারাদারের ভোল পাল্টে যায় - সে তখন কীভাবে বালকটিকে তুষ্ট করবে ভেবে পায় না।
মানুষকে মানুষ হিসাবে না দেখে তার পদ বা সামাজিক অবস্থান অনুযায়ী আদর বা অনাদর আমাদের এই সমাজের দস্তুর। গল্পের মূল লেখক চেখভ ব্যঙ্গের ছলে সেই দিকেই আমাদের নজর টেনেছিলেন, যদিও তার গল্পের নায়ক একটি কুকুরছানা। সফদর হাশমি কুকুরছানার বদলে একটি আদুরে বালককে এনে নাটকীয় সম্ভাবনাকেই আরও উজ্জ্বল করে তুলেছেন।