loader
logo

নাটক: লাশ

মূল কাহিনীঃ তারক রেজ

নাট্যরূপ ও নির্মাণঃ অতনু

পশ্চিমবঙ্গের সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল পাথরপ্রতিমা। সেখানে একটি দরিদ্র পরিবারের দুই মেয়ে-বাসন্তী ও গৌরী। গ্রামে কোনো মর্গ না থাকায় জীবিকার তাগিদে তাদের ভ্যানে করে জঙ্গলের পথ পেরিয়ে মৃতদেহ বহন করতে হয়।

একদিন সেই জঙ্গলের পথেই তাদের পরিচয় হয় লাটু পর্বত-এর সঙ্গে। সমাজের অবহেলায় অপরাধের পথে ঠেলে দেওয়া লাটু পরিকল্পনা করেছে ধনকুবের তিওয়ারি শেঠ-এর গুদাম লুট করার।

তিওয়ারি শেঠের অত্যাচারী ম্যানেজার রামবাবু, বাসন্তীদের মা ভানুর কাছে আসে এক নোংরা প্রস্তাব নিয়ে। সে চায় টাকার বিনিময়ে বাসন্তী ও গৌরীকে অসত ব্যবসায় নামাতে। কিন্তু বাসন্তী মাথা নত করে না। অন্যায়ের বিরুদ্ধে সে রুখে দাঁড়ায়।

এদিকে পুলিশের জাল ক্রমশ লাটুর দিকে এগিয়ে আসে। আত্মগোপন করতে বাধ্য হয় সে।

তারপর কী হয়? লাটু কি পুলিশের হাত থেকে রক্ষা পাবে? বাসন্তী কি অন্যায়ের বিরুদ্ধে তার লড়াইয়ে জয়ী হবে? সমস্ত বাধা অতিক্রম করে কি এক হবে লাটু ও বাসন্তী?

এই সব প্রশ্নের উত্তর জানতে আপনাকে দেখতে হবে 'লাশ'-দারিদ্র্য, শোষণ, প্রতিবাদ, প্রেম এবং মানুষের অদম্য বেঁচে থাকার ইচ্ছার এক হৃদয়স্পর্শী নাট্যকাহিনি।


চরিত্র

অভিনেতা

লাটুপর্বত

রাজুখাঁ

ভানুমতিশিট (মা)

সুব্রতাসাহা

বাসন্তীশিট (বড় বোন)

মিঠুচক্রবর্ত্তী

গৌরীশিট (ছোট বোন)

দিশানীভট্টাচার্য্য

পুলিন

অরিন্দমসর্দার

রামবাবু

অতনুচ্যাটার্জী

মেসো

দীপকচক্রবর্তী

ইন্সপেক্টাররায়

রাহুলত্রিবেদী

কার্তিক (কাতু)

সুকান্তদাস

সহঅভিনেতা

জয়দীপগুহ ঠাকুরতা, অপরূপা দে, সৌমন নন্দ

বিশেষচরিত্র

সায়নঘটক

নেপথ্যশিল্পীকলাকুশলী

  • আবহপরিকল্পনা: কল্যাণ সরকার
  • শব্দপ্রক্ষেপণ: সমীর দে
  • সঙ্গীত: কল্লোল ঘোষাল
  • গীতিকার: * "সোনা বন্ধু রে" — হেমাঙ্গ বিশ্বাস   /  "লাশ" থিমঅতনু
  • আলো: সৌমেন চক্রবর্তী
  • মঞ্চ: অজিত রায়
  • রূপসজ্জাঃ দেবজিত
  • কৃতজ্ঞতা: গম্ভীরা ভট্টাচার্য, সৌমালিনী সেনগুপ্ত